![]() |
| গোয়েন্দা পুলিশের অভিযানে কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল ও তার ছেলে সুরুজ গ্রেফতার |
বগুড়া প্রতিনিধি:-
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১১ এপ্রিল রাতে ডিএমপির আদাবর থানা এলাকা হতে হত্যা মামলা’সহ বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক হেলাল উদ্দিন কবিরাজ (৬০) ও তার পুত্র কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজ(৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামি হেলালের নামে ৫টি ও সুরুজের নামে ৪টি মামলা আছে। তারা এতদিন ঢাকায় পলাতক ছিল।

0 মন্তব্যসমূহ