{ads}

6/recent/ticker-posts

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার
পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ ১ বোতল মদ উদ্ধার


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত হতে আসা ১শ ১ বোতল মদ উদ্ধার করেছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার চেঁচড়া এলাকা হতে মদ গুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারে যে বিপুল পরিমাণ ভারতীয় মদ বাংলাদেশে প্রবেশ করবে । এ সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিওপির অধীন বিজিবির একটি টহল দল সীমান্তের পিলার ২৮৩/২৫-এস পিলার হতে ১ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেচড়া মাঠের মধ্যে ওৎ পেতে থাকে। এসময় ১ জন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল বস্তার ভিতর তল্লশী চালিয়ে ১শ বোতল ভারতীয় অফিসার্স চয়েস এবং ১ বোতল ম্যাজিক মোমেন্টস উদ্ধার করে, যার সিজার মূল্য-১,৫১,৫০০/- টাকা।

বিজিবি জানায় , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ