{ads}

6/recent/ticker-posts

সালথায় বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল কিশোরের

 

সালথায় বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল কিশোরের
সালথায় বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল কিশোরের 

মোঃ ইলিয়াছ খান 

সালথা ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে হাসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজী পাড়ার রিপন মাতুব্বরের ছেলে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসিবুলের বাবা রিপন মাতুব্বর ঢাকায় কাজ করেন, হাসিবুল তার মা ও দুই বোন কে নিয়ে বাড়িতে থাকেন। টানাপোড়েনের সংসারে বাড়াতি আয়ের আশায় কিছু দিন পূর্বে কিস্তি তুলে তাকে অটোম্যান কিনে দেয়। হাসিবুল প্রতিদিনের মত সকলে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরে আসে।
সালথায় বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল কিশোরের
সালথায় বিদ্যুৎস্পৃষ্ট প্রান গেল কিশোরের 


অটোম্যান চার্জ কম থাকায় বেলা ১২ টার দিকে ফিরে আসে। এসব পুনরাবার চার্জ দিতে গেলে বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে পড়েন। এর পর মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলে হারিয়ে শোকে কাতর মা এবং তার বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, অটোম্যান চার্জ দিতে গিয়ে একজনের মৃত্যু র খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ