{ads}

6/recent/ticker-posts

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম

 

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় একসাথে তিন সন্তানের জন্ম

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ



চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশীপুর গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে মারুফা একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন। 

অদ্য ২০ অক্টোবর ২০২৫ইং  বিকেলে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় এক পুত্র ও দুই কন্যা সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দু’ বছর আগে মারুফার বিয়ে হয় কুষ্টিয়ার খোকসা উপজেলার মিন্টু শেখের সঙ্গে। সন্তান জন্মের পর মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।

তিন সন্তানের জনক মিন্টু শেখ তার স্ত্রী মারুফা ও নবজাতক সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ