![]() |
| জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ |
রনি আকন্দ বিশেষ প্রতিনিধি কালাই (জয়পুরহাট):
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘অসাংগঠনিক’ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনামুখী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ৫ নেতাকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
![]() |
| জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ |
চিঠিতে উল্লেখ করা হয়, গতকাল শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছিল। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে মাহবুব মেম্বার কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। উল্টা তারা জেলা বিএনপির নেতা এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর নাম ব্যবহার করে তাঁরা সোনামুখী ইউনিয়নের জাফরপুর স্কুল মাঠে অশ্লীল নাচ-গান এবং আনন্দ-উল্লাসে মেতে ছিলেন। তাদের এই আচরণকে সম্পূর্ণ ‘অসাংগঠনিক’ ও গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে জেলা বিএনপির নির্দেশে তাদের দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়।
![]() |
| জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ |
এদিকে, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারের পর একই অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আরও ৫ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আক্কেলপুর উপজেলা বিএনপি। এদিন বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
![]() |
| জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ |
শোকজপ্রাপ্ত নেতারা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সোনামুখী ০৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সোনামুখী ইউনিয়ন যুবদলের নেতা মিনহাজ।
![]() |
| জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ |
ওই কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ৩০ মে জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও তারা দলীয় নির্দেশনা অনুযায়ী শোক পালন না করে জাফরপুর স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে ছিলেন, যা সংগঠনের নীতি বহির্ভূত ও একটি গর্হিত কাজ। এছাড়া ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় যাদের নাম ব্যবহার করা হয়েছিল, তাদের কারও কোনো সম্মতিও নেওয়া হয়নি, যা বড় ধরনের সংগঠন বিরোধী কাজ।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে নোটিশপ্রাপ্তদের সন্তোষজনক ও যুক্তিযুক্ত উত্তর প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর





0 মন্তব্যসমূহ