{ads}

6/recent/ticker-posts

নড়াইল ও লোহাগড়া পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

নড়াইল ও লোহাগড়া পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার
নড়াইল ও লোহাগড়া পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

 



নড়াইল প্রতিনিধি:-



মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ জসিম মৃধা নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ গ্রেফতারকৃত মোহাম্মদ জসিম মৃধা (৩০) নড়াইল সদর থানার দূর্গাপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে ১৩ অক্টোবর' রবিবার রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের জনৈক নওয়াব আলীর বসতবাড়ির দক্ষিণ পাশের ইটের ভাটার রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। 


গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই ওহিদুর রহমান ও এএসআই মোহাম্মদ নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ জসিম মৃধা কে গ্রেফতার করে।


 এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এদিকে ১৩ অক্টোবর রবিবার একই রাতে অপর একটি অভিযানে মোঃ তুরান মোল্যা (২২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ মোঃ তুরান মোল্যা লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের একেন মোল্যার ছেলে। 


গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এর তত্বাবধানে এসআই মোহাম্মদ মামুনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ লোহাগড়ার জয়পুর আলিয়া মাদরাসার উত্তর পাশে পাঁকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করে এ সময় ধৃত আসামির নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 


এ সংক্রান্তে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ