![]() |
| কালাইয়ে দৈনিক ইত্তেফাক এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত |
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
দৈনিক ইত্তেফাক এর ৭২ বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর এর সভাপতিত্বে তালুকদার ল' চেম্বারে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান, যুগান্তর এর জেলা প্রতিনিধি এ টি এম সরোয়ার শীপন, ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি কাজী তানভিরুল ইসলাম রিগান, ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন, দৈনিক সাতকাহন পত্রিকার সাব এডিটর এডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, দৈনিক আমাদের সময় এর উপজেলা প্রতিনিধি আবদুর নুর নাহিদ, আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, বানিজ্য প্রতিদিন এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি, আবু বক্কর সিদ্দিক প্রিন্স, রুপালি বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি পাভেল, প্রতিদিনের কাগজ এর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, লিখনির জেলা প্রতিনিধি ফজলুর রহমান সুইট, মর্নিং পোস্ট এর জেলা প্রতিনিধি-২ মেহেদুল ইসলাম সহ আরো অনেকে ।

0 মন্তব্যসমূহ