{ads}

6/recent/ticker-posts

বগুড়া জেলার গাবতলী উপজেলায় নাড়ুয়ামালাতে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে

বগুড়া জেলার গাবতলী উপজেলায়  নাড়ুয়ামালাতে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে
বগুড়া জেলার গাবতলী উপজেলায়  নাড়ুয়ামালাতে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে




গাবতলী (বগুড়া) প্রতিনিধি:-


 

বগুড়া জেলার গাবতলী উপজেলায় নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালাতে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে। স্থানীয় লোকজন হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 


 সোমবার আনুমানিক বেলা সাড়ে ১১ টায় গাবতলী উপজেলার নারুয়ামালা নামক এলাকায় শফিকুল ইসলামের ছেলে আফিফ।


মোবাস্বীর  (১২) ৬ষ্ঠ কে তার জেঠাত বড় ভাই নাবিল হোসেন (১৮) সেলিম হোসেনের ছেলে জবাই করে হত্যা করে। স্থানীয়রা জানায়,  ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাস্বীর জেঠাত বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে না বলে নিয়ে খেলা করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো বার্মিজ চাকু দিয়ে নিজঘরে

মোবাস্বীরকে জবাই করে হত্যা করে।


ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে গাবতলী পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনার স্থানে গিয়ে ঘাতক নাবিল কে আটক করে। 


গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ  আশিক ইকবাল বলেন, জেঠাত ভাই নাবিল তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।


হত্যার প্রকৃত কারন উদঘাটন করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।লাশ পোস্টমর্টেম করতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আফিফ মোবাস্বির গাবতলী আইডিয়াল স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাএ ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ