{ads}

6/recent/ticker-posts

পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

 

পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা



 ঠাকুরগাঁও প্রতিনিধি :-



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে সেমন্ত রায় (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সেমন্ত রায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে।


দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মদের নেশায় আসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায় সময় বাবা মায়ের সাথে ঝগড়া ঝাটি করতো। 


তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ভালো পথে ফিরাতে পারেরনি। এর মধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চায় ঐ যুবক। না পেয়ে বুধবার দিবাগত গভীর রাতে  নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করেন।


পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ