{ads}

6/recent/ticker-posts

বগুড়া - জয়পুরহাট মহাসড়কে মটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

 

বগুড়া - জয়পুরহাট মহাসড়কে মটরসাইকেল ট্রাক মুখোমুখি  সংঘর্ষে  ১ জন নিহত
বগুড়া - জয়পুরহাট মহাসড়কে মটরসাইকেল ট্রাক মুখোমুখি  সংঘর্ষে  ১ জন নিহত





স্টাফ রিপোর্ট:-



আজ (১২/১১/২০২৪) বগুড়া জয়পুরহাট মহাসড়কের কালাই উপজেলায় নবনির্মিত হাইটেক পার্কের সামনে এক মর্মান্তিক ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের বাড়ি কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বোরাইর গ্রামের রহিম মন্ডলের দ্বিতীয় পত্র মোঃ আলী আনসার (৫২)।



 ঘটনা সূত্রে জানা যায়  কালাই থেকে ক্ষেতলাল উপজেলার  শালবন গ্রামে তার বোনের বাড়িতে যাওয়ার পথে কালাই  এ নবনির্মিত হাইটেক পার্কের সামনে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আনসার আলী নামক ব্যাক্তি নিহত হয়।


 নিহতের মাথা ফেটে মগজ বের হয়ে আসে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেখানে ফায়ার সার্ভিস কালাই থানার  পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়  ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়তের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে এবং লাশটি কালাই উপজেলা হাসপাতালে পাঠানো হয় । নিহত ব্যক্তি কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবরের ছোট ভাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ