{ads}

6/recent/ticker-posts

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ইমরানুল হক, সম্পাদক আব্দুর রহমান নির্বাচিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:-

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অত্র প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতি ও আলোচনার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। 

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত সকল পত্রিকার জেলা প্রতিনিধি ইমরানুল হক-কে সভাপতি এবং জাতীয় দৈনিক আমার সোনার দেশ ও দৈনিক মুক্তজমিন পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাহেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ কামাল তালুকদার, দপ্তর ও প্রচার সম্পাদক রাইসুল ইসলাম, কোষাধ্যক্ষ পলাশ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য হাবিবুল বাশার মিস্টার, এমদাদুল হক কাজল।  বুড়িগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা শেষে নব-নির্বাচিত কমিটির কুশল বিনিময়ের মাধ্যমে সবার দীর্ঘায়ু কামনা করে সভা সমাপ্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ