{ads}

6/recent/ticker-posts

কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে

 

কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে
কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে



কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ-


নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ।


কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গুম ও খুনের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী, সকল নাগরিকের মুক্তি  ও আওয়ামীলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড নির্যাতন নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম (জেনিস), সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রুবেল,সদস্য সচিব জাকারুল ইসলাম,পৌর ছাত্রদলে আহবায়ক আশরাফুল ইসলাম,যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ