{ads}

6/recent/ticker-posts

রাঙ্গাবালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

রাঙ্গাবালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাঙ্গাবালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 



রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:-


পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন,গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক ও রাঙ্গাবালী উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান টিটু,গনঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম ও রাঙ্গাবালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আজিহান ইসলাম সজল উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ প্রমুখ।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ