![]() |
দিনব্যাপী বিডিক্লিনের পরিচ্ছন্নতা অভিযানে-কালাইয়ে জেলা প্রশাসক
কালাই সংবাদদাতা মো: মেহেদুল ইসলাম:-
বিডিক্লিন বাংলাদেশে জয়পুরহাট জেলা শাখার উদ্দোগে কালাই উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ ডিসেম্বর ১০টায় কালাই উপজেলা চত্বরে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন যে, বিডিক্লিনের মাধ্যমে একটা ম্যাসেস দিতে চাই যে, ঘর পরিষ্কার রাখা যেমন আমার দায়িত্ব ঠিক বাহিরের পরিবেশকে পরিষ্কার রাখাও আমার দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইফতেকার রহমান, জয়পুরহাট জেলার বিডি ক্লিনের জয়নুল আবেদিন, সমন্বয়ক রাকিবুল হাসান, অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান, ক্ষেতলাল উপজেলার উপ সমন্বায়ক ওমর ফারুক, কালাই উপজেলার বিডি ক্লিনের সদস্য সহ উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিডিক্লিনের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

0 মন্তব্যসমূহ