![]() |
| জয়পুরহাট জেলা প্রতিনিধি উপজেলার আশা এনজিও শাখা ম্যানেজার ও কর্মীর বিরুদ্ধে দূর্নীতিসহ নানা অভিযোগ। |
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :-
আশা এনজিও এর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী ব্যাঞ্চ এর শাখা ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও ফিল্ড অফিসার মোঃ জাহিদ হোসেন এর বিরুদ্ধে দূর্নীতি ও নানান অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ও জাহিদ হোসেন গ্রাহকদের সঞ্চয় বই আটক রেখে অবৈধ ভাবে টাকা আদায় করছেন।
গরীব, ক্ষুদ্র, মাজারি স্বল্পআয়ের পুঁজি হিসেবে জয়পুরহাট সদর সব উপজেলায় ,বিভিন্ন নিম্ন, মধ্যবিত্ত পরিবারের কাছে এনজিও আশা প্রতিষ্ঠানের ঋণ দেওয়াকে কেন্দ্র করে গরীব অসহায় কৃষক মধ্যবিত্ত পরিবারের গ্রাম গুলোতে সহজসরল মহিলা ও পুরুষদের কাছে নির্দিষ্ট ফি আদায় করে লোন অনুমোদন দেন।
এসব টাকা দিতে অপারগতা জানালেই আর লোন অনুমোদন দেন না। কোনো গ্রাহকেরা যদি রেগুলার নিয়মতান্ত্রিক কিস্তি পরিশোধ হলেও তাকে তার নির্দিষ্ট ফি না দেওয়া পর্যন্ত ঋণ দিতে গড়িমসি করেন বলে এনজিওর আশার গ্রাহকেরা জানান।
কোনো গ্রাহক যদি অভিযোগ করবে বলে জানালে এনজিও কর্মী মিজানুর রহমান ও জাহিদ গ্রাহকদের হয়রানি করাসহ মোবাইলে হুমকি ধমকি দিয়ে আসছেন। মিজানুর রহমান ও জাহিদদের এমন কর্মকাণ্ডের ছাতীনালী ব্যাঞ্চে দিন দিন গ্রাহক কমতে শুরু করছে। দীর্ঘ সময়ে চাকুরির সুবাদে মিজানুর ও জাহিদ গ্রাহকদের কাছে থেকে এমন উৎকোচ আদায় করে গড়েছেন সম্পদের পাহাড়।
স্থানীয় কয়েকজন ও এনজিও আশা প্রতিষ্ঠানের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বলেন ভাইয়েরা আপনাদের পায়ে ধরি আমাদের নাম প্রকাশ করবেননা নয়তো আমাদের লোন অনুমোদন দিবেনা। মিজানুর স্যারকে দশ হাজার টাকা লোন নিলে দিতে হয় ৫০০ টাকা আর এক লক্ষ টাকা লোন অনুমোদন নিতে হলে মিজানুরসাবকে দিতে হয় ৫.০০০ হাজার টাকা।
আমরা খুবই গরীব মধ্যবিত্ত পরিবারের মানুষ তাই অসহায় হয়ে আমরা এনজিও আশায় ঋণ নিতে আসি আর মিজানুর সাহেব সে দূর্বলতার সুযোগ নিয়ে আমাদের টাকায় চলেন অভিজাতদের মত,গড়েছেন সম্পদের পাহাড়।
এব্যাপারে জয়পুরহাট সদর - ব্যাঞ্চ এর শাখা ব্যবস্থাপক বলেন, মিজানুর রহমান অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না, তবে লিখিতভাবে অভিযোগ দায়ের করলে তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে মিজানুর রহমানের সাথে মোটোফোনে কথা বললে, তিনি বলেন আমার প্রতি যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

0 মন্তব্যসমূহ