![]() |
কসবায় কৃষি জমির মাটি কাটায় দুজনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত |
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রাজনগর ও আলমপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ারকসবায় কৃষি জমির মাটি কাটায় দুজনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় সরকারী আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ সংশ্লিষ্ট লোকজন।
এসময় উল্লেখিত দুই গ্রামের দুইজনকেই ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলো, রিশাদ আলম চৌধুরী (২১) ও তৌহিদ আলম (৩৪)। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন দুটি মামলায় দুজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

0 মন্তব্যসমূহ