![]() |
| কালাইয়ে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান |
রবিবার (১৯ জানুয়ারি) কালাই উপজেলা ও পৌর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কালাই কাঁচা বাজার বিএনপির পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মৌদুদ আলম যুগ্ম আহ্বায়ক কালাই উপজেলা বিএনপি,উপস্থিত ছিলেন ,তারিকুল ইসলাম তালুকদার রাসেল সাবেক সদস্য জয়পুরহাট জেলা যুবদল,এনায়েত মোল্লা সবুজ সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, আয়নাল হক পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ মোঃ আনিসুর রহমান সবেক পৌর (৫ নং) ওয়ার্ড বিএনপির সদস্য, এছাড়া উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী। এসময় শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা কামনা করে ও তারেক রহমান সহ তার পরিবার ও দেশ জাতির জন্য দোয়া করা হয়। এর পর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং বিকাল ৪ ঘটিকায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপাসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রুলি চৌধুরী, সভাপতি জয়পুরহাট জেলা, জনাব জাহেদা কামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিএনিপি’র মহিলা নেত্রী আরজেলা বেগম উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ