{ads}

6/recent/ticker-posts

৯ দিনের ছুটি শেষে সচল হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৯ দিনের ছুটি শেষে সচল হয়েছে  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি
 ৯ দিনের ছুটি শেষে সচল হয়েছে  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি  



 হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মী উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

আজ রবিবার সকাল ১১টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। 

তিনি বলেন,গত ২৯শে মার্চ থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। ঈদুল ফিতরের টানা ৯দিন ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে চাল,ডাল,মসলা জাতীয় পণ্যসহ নানা পণ্য আমদানি হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ