![]() |
| হাটহাজারী সাংগঠনিক জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক হলেন দুর্গাপুর'র সন্তান হাফেজ শামীম চৌধুরী |
হাটহাজারী নেত্রকোনা প্রতিনিধি:
গত ১মে হাটহাজারীর একটি অভিজাত্যা রেষ্টুরেন্টে ছাত্র জমিয়ত হাটহাজারী সাংগঠনিক জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ রাফির সভাপতিত্বে কেন্দ্রীয় জমিয়ত এব স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দের উপস্থিতিতে হাফেজ শামীম চৌধুরীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়, বর্তমানে তিনি দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীট উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে দারুল হাদীস মাস্টার্স জামাতে পড়াশোনায় অধ্যায়নরত।
তার জন্মস্থান দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়ন নাগেরগাতী গ্রামে, তিনি ২০১৯ সাল থেকে ছাত্র জমিয়তের কার্যক্রমের সাথে জড়িত তার সাংগঠনিক যাত্রা শুরু হয় ২০২২ সালে ছাত্র জমিয়ত বাংলাদেশ দুর্গাপুর উপজেলার প্রচার সম্পাদক হওয়ার মাধ্যমে পরবর্তীতে তিনি ছাত্র জমিয়ত দুর্গাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশ নেএকোনা জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সহ সদস্য সচিব ।

0 মন্তব্যসমূহ