{ads}

6/recent/ticker-posts

ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

 

ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

 দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে নূর-ইসলামকে আহ্বায়ক এবং আরিফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মনে করছেন, আহ্বায়ক নূর-ইসলাম এবং সদস্য সচিব আরিফুল ইসলামের নেতৃত্বে ভোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।

কমিটি ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় নেতাদের মতে, নবঘোষিত এই আহ্বায়ক কমিটি ভবিষ্যতে দলের কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ