{ads}

6/recent/ticker-posts

গাঁজা ও সিএনজিসহ ত্রিশালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

 

গাঁজা ও সিএনজিসহ ত্রিশালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
গাঁজা ও সিএনজিসহ ত্রিশালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে গাঁজা ও সিএনজিসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ মোঃ আব্দুল্লাহ (৩৭), পিতা গোলাম মোস্তফা, মাতা সখিনা খাতুন, সাং- বনুয়াপাড়া, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা—কে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ