{ads}

6/recent/ticker-posts

আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত

আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত
আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত

মোঃ ইলিয়াছ খান  সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করেছে, আজ শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ , বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত
আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত 

দিনের শুরুতে কুমারদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশে প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন যুবদল নেতারা। পরে বৃক্ষ রোপনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। শেষে সালথা সদর বাজার সহ বিভিন্ন বাজারে পথচারীদের মাঝে খাবার বিতরণ ও বিশুদ্ধ পানির বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘটে।

কর্মসূচিতে উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিরান হোসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, মোহাম্মদ রাসেল, মামুন হোসেন, কাজী মতিউর রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মোঃ মহিন বিশ্বাস, সোহেল রানা প্রমুখ। এছাড়াও উপজেলা আরাফাত রহমান খোকা স্মৃতির সংসদের সভাপতি মোঃ ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ সহ বিএনপি'র সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা মুক্তকরণ কর্মসূচি পালিত
আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা মুক্তকরণ কর্মসূচি পালিত

এ সময় উপজেলা যুবদলের পক্ষ থেকে হাসান আশরাফ পরিণত হোসেন বলেন, আমরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু আবার নেতৃত্বে এ কর্মসূচি পালন করেছি। যুবদল সবসময়ই গণতন্ত্র প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতে ও যুব সমাজকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ