![]() |
| শাজাহানপুরে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিএনপির আনন্দ মিছিল |
মোঃ ফারুক সরকার শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের খবরকে কেন্দ্র করে উপজেলা বিএনপি আনন্দ মিছিল করেছে। ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতের রায় ঘোষণার পরপরই এই মিছিল বের করা হয়। বিএনপি নেতাদের ভাষ্যে, রায়ের মাধ্যমে “দেশের মানুষের প্রতি সুবিচার প্রতিষ্ঠিত হলো”।
শনিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন-এর নেতৃত্বে একটি বিশাল মিছিল শাজাহানপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা রায়কে "দেশ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন" বলে উল্লেখ করেন।
নেতারা বলেন, “এ রায় গণতন্ত্র ও ন্যায়বিচারের জয়ে নতুন দিগন্ত তৈরি করেছে”— এমন মন্তব্যও শোনা যায় অংশগ্রহণকারীদের বক্তব্যে।
মিছিলটি শান্তিপূর্ণভাবে উপজেলা শহর প্রদক্ষিণ শেষে সম্পন্ন হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ