{ads}

6/recent/ticker-posts

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার

 

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল-মামুন শিকদার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং জেলার সর্বত্র মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় গত ০২ নভেম্বর ২০২৫ তারিখে বরগুনা সদর থানার আওতাধীন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বুড়িরচর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসী (৪৫) নামের এক নারীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বরগুনা জেলা পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ