{ads}

6/recent/ticker-posts

নলছিটিতে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

নলছিটিতে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নলছিটিতে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ( ২৪ জানুয়ারি ) সকাল সাড়ে ৯ টায় নলছিটি চায়না মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম, ওসমান হাদির বোন মাসুমা হাদি। এসময় টুর্নামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ