{ads}

6/recent/ticker-posts

মধ্যনগরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

মধ্যনগরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মধ্যনগরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি চামরদানি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার চামরদানি ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে মধ্যনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা উপজেলার ৩নং চামরদানি ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ হারেছ মিয়ার ছেলে। মধ্যনগর থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতকে আগামীকাল যথাযথ পুলিশ ইস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ