{ads}

6/recent/ticker-posts

ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় উন্নত প্রযুক্তিতে চারা রোপণ

 

ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় উন্নত প্রযুক্তিতে চারা রোপণ
ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় উন্নত প্রযুক্তিতে চারা রোপণ

হরিপুর (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায়, টেংরিয়ায়, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের এর মাধ্যমে বোরো ধান প্রদর্শনী বাস্তবায়নে নিমিত্তে ট্রেতে তৈরিকৃত চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ, এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ এবং স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিষয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ট্রেতে স্থাপিত চারা রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে রোপণ করলে শ্রমিক লাগে না,কম খরচে অতি দ্রুত মেশিনে লাগানো যায় বলে দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে।

এ সময় অগ্রসরমান কৃষক এবং উদ্যোক্তা মোঃ শওকত আলী প্রধান বলেন আমরা প্রতিবছরই ট্রেতে চারা তৈরি করে মেশিনের মাধ্যমে ধান লাগাচ্ছি এবং কম খরচে অধিক লাভবান হচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ