{ads}

6/recent/ticker-posts

দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ

 

দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ
দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন দামুড়হুদা উপজেলা পরিষদ জামে মসজিদের হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম এবং গীতা পাঠ করেন সুকুমার বিশ্বাস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি বিষয়ক কর্মকর্তা (এসি ল্যান্ড) মোঃ শাহিন আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোঃ শামসুজ্জোহা পলাশ, সভাপতি। মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সহ-সভাপতি। তানজির ফয়সাল, সেক্রেটারি, দামুড়হুদা প্রেসক্লাব। উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে হোসনে জাহান বলেন, "নারী ও কন্যাশিশুদের অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আজকের প্রধান পদক্ষেপ।"

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, "নারীর অর্থনৈতিক ও সামাজিক মুক্তি ছাড়া একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার থেকে শুরু করে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলাকে নারী ও কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারে স্থানীয় নেতৃবৃন্দকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সবশেষে, উপস্থিত নারীদের মাঝে দিবসটির তাৎপর্য সম্বলিত ভাবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ