{ads}

6/recent/ticker-posts

তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ বৈরুতে কুদ্স ফোর্সের উপর হামলার দাবি ইসরাইলের

 

তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ বৈরুতে কুদ্স ফোর্সের উপর হামলার দাবি ইসরাইলের
তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ বৈরুতে কুদ্স ফোর্সের উপর হামলার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:



 ইসরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে তেলের মজুদ রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে। হামলার পর তেহেরানে আকাশে ব্যাপক কালো ধোয়ার কুণ্ডলী দেখা গেছে।


আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর উপর চালানো একটি উল্লেখযোগ্য হামলা।


 তাদের দাবি ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে ।


ওদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, বৈরুতের একটি হোটেলে ইসরাইলি হামলায়  ৪ জন নিহত হয়েছে ও আরও অন্তত ১০ জন আহত হয়েছে।


 বার্তা সংস্থা রয়টার্স  জানিয়েছে, যে হোটেলে বিমান হামলার এসব হতাহতের ঘটনা ঘটেছে সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তব যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা মানুষরা আশ্রয় নিয়েছিলেন।


 যদিও, এরপর আবারো হামলা হতে পারে এমন আশঙ্কায় কিছু মানুষকে ভবনটি ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ