{ads}

6/recent/ticker-posts

গাইবান্ধা সদরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

গাইবান্ধা সদরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধা সদরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধা সদর উপজেলা-এ পুকুরের পানিতে ডুবে দুরন্ত চন্দ্র দাস ও অপূর্ব চন্দ্র দাস নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন-এর চুনিয়াকান্দি গ্রামের দাসপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায় দুই শিশু। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়।


পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ