{ads}

6/recent/ticker-posts

নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী


 নরসিংদী প্রতিনিধিঃ


বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারী বে-সরকারি যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে।

মঙ্গলবার (২১ এপ্লিল) নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মানুষ কর্মশূন্য হয়ে পড়ে। বর্তমান সরকার জনগণের সরকার তাই জনগণের কল্যাণে ও তাদের কর্মসংস্থানে এই সরকার বদ্ধপরিকর।

এসময় পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, বিজিএমসির চেয়ারম্যান, ‎বিগ্রেডিযার জেনারেল মো: কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ বিভিন্ন কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ