{ads}

6/recent/ticker-posts

তানোরে ২টি এক্সেভেটর বিকল ও ৮টি ব্যাটারী জব্দ

 

তানোরে ২টি এক্সেভেটর বিকল ও ৮টি ব্যাটারী জব্দ
তানোরে ২টি এক্সেভেটর বিকল ও ৮টি ব্যাটারী জব্দ

তানোর( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

রাজশাহীর তানোরের বিভিন্ন স্থানে প্রশাসনের অনুমতি ব্যতিত অবৈধ ভাবে পুকুর খননের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।


এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় ২টি এস্কেভেটর (ভেকু) অকেজো ও ৮টি ব্যাটারী জব্দ করা হয়েছে।


জানা গেছে,মঙ্গলবার (২৮এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বিনোদপুর গ্রাম থেকে ৪টি ব্যাটারী জব্দ করেন।এছাড়াও তানোর পৌর এলাকার মাসিন্দা একটি ও ট্যাপার মোড় সংলগ্ন একটি মোট দুটি স্কেভেটর (ভেকু) নিস্ক্রীয় এবং কালিগঞ্জ হাট সংলগ্ন মাদ্রাসার পিছন থেকে ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।


এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্কেভেটর (ভেকু) নিস্ক্রিয় ও ব্যাটারী জব্দ করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে নিয়মিত অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ