{ads}

6/recent/ticker-posts

কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 


রনি আকন্দ বিশেষ প্রতিনিধঃ

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটের কালাই উপজেলা শাখার আয়োজনে ১ মে শুক্রবার বেলা সাড়ে দশটায়  পাঁচশিরা বাজার থেকে র্্যালী শুরু করে বাসটেন্ড চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গেইটে শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার সভাপতি মোঃ মোনতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারী এ্যাডঃ মোঃ আসলাম হোসেন, তিনি বলেন ইসলামী শ্রমনীতি চালু হলেই সকল শ্রমিকের দাবী সঠিকভাবে পূরুন হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মুনছুর রহমান, মোঃ ফিতা মিয়া ও আব্দুল আলীম। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ মহান উদ্দীন।

এছাড়াও কালাই উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ