{ads}

6/recent/ticker-posts

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন

 

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন
বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন

বরগুনা প্রতিনিধি

অদ্য ১২ মে ২০২৬ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনায় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল: "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন"।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, নার্সিং ইনস্টিটিউট, বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একজন নার্স শুধু সেবা দেন না, তিনি রোগীর মানসিক শক্তি হয়ে ওঠেন। আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও যথাযথ সম্মান নিশ্চিত করা অপরিহার্য।"

বক্তারা নার্সিং পেশার গুরুত্ব, সেবার মানোন্নয়ন এবং নার্সদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ