![]() |
| ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী শনিবার (৩০ মে ২০২৬) তাদের নিজস্ব কার্যালয়ে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।
![]() |
| ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম।
![]() |
| ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজু।
![]() |
| ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |
সাবেক উপজেলা ছাত্রদলের তুখোড় ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

0 মন্তব্যসমূহ