{ads}

6/recent/ticker-posts

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্দ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্দ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্দ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ





চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-



২৪-২৫ অর্থবছরে, ১৭ ও ১৮ অক্টোবর ২ দিন  ব্যাপী ৬৫০ জন প্রান্তিক  কৃষককে সম্পূর্ণ বিনা মূল্যে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার,পলিনেট ও বালাইনাশক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন জনাব বুলবুল আহম্মেদ(অতিরিক্ত উপপরিচালক উদ্যান,চাঁপাইনবাবগঞ্জ) এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব সঞ্জয় কুমার সরকার,কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আনিসুল হক দুলাল,কৃষি প্রকৌশলী জনাব সাইদুর রহমান।

প্রধান অতিথি জনাব বুলবুল আহমেদ, বলেন চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ব্যাপক সফলতা পাওয়া গেছে।বাংলাদেশে পেঁয়াজের চাহিদা পূরণে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অংশীদার হবে।

উপজেলা কৃষি অফিসার জনাব সঞ্জয় কুমার সরকার বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস প্রত্যেকটি প্রনোদনার তালিকা তৌরিতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এবং প্রকৃত প্রান্তিক পিঁয়াজ চাষিকে প্রনোদনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আশাকরি আমাদের চাষিরা যথাযথ পরিচর্যা করে আশানুরূপ পেঁয়াজের উৎপাদন নিশ্চিত করবে।চাষিদের জন্য আমার অফিসের দরজা সবসময় খোলা,চাষ সংক্রান্ত যে কোন পরামর্শ প্রদানেও আমরা প্রস্তুত।

আমরা আশাকরি দুই দিনের মধ্যে প্রনোদনার কার্যক্রম শেষ করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ