{ads}

6/recent/ticker-posts

কালাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত -২০২৪ ইং

 

কালাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত -২০২৪ ইং

কালাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত -২০২৪ ইং



কালাই  সংবাদদাতা :-


বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা সকল ইউনিয়ন ও পৌরসভার কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির গত ২৬ ডিসেম্বর কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কালাই পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওঃ মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে দার্স কোরআন পেশ করেন মাওলানা মোঃ মাহমুদুল হাসান, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেন হাফেজ মোঃ জোবায়ের হোসেন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ। 

এছাড়াও উপজেলা নায়েব আমীর অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ও মোঃ আব্দুর রউফ, সেক্রেটারী আব্দুল আলীম, মাওলানা মোজাফফর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা সভাপতি মোনতাহার হোসেন, পৌরসভা জামায়াতের নেতা রফিকুল ইসলাম ও কাউছার আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় দুইশত কর্মী উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ