
২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কালাই সংবাদদাতা মোঃ মেহেদুল ইসলাম:-
জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারীদের ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব পারভেজ রায়হান, পরিচালক স্থানীয় সরকার, রাজশাহী বিভাগ, রাজশাহী স্যার; উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার,উপ-পরিচালক স্থানীয় সরকার স্যার,সহকারী কমিশনার ভূমি,জেলা সমন্বয়কারী গ্রাম আদালত, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত ও অন্যান্য সূধীবৃন্দ।
0 মন্তব্যসমূহ