{ads}

6/recent/ticker-posts

শেরপুরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

 

শেরপুরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে
শেরপুরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে


শেরপুর  প্রতিনিধি:



দৈনিক ভোরের কাগজের শেরপুর প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

তার ছোট ভাই হুমায়ূন খান জানান, গত ১৫ আগস্ট রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে সমশচুড়া থেকে বাড়ি ফেরার পথে সন্ধাকুড়া বাজারে চা পান করার সময় আগে থেকে ওঁত পেতে থাকা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পরিবারের অভিযোগ, গোমড়া এলাকার একটি মাদক চোরাকারবারি চক্র তাকে পূর্বে থেকেই প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ওই চক্রের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের জের ধরেই এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

হুমায়ূন খান আরও জানান, বর্তমানে তার ভাই চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ