{ads}

6/recent/ticker-posts

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

 

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ


মোঃ শাহজাহান বাশার, ঢাকা প্রতিবেদক:

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

সূত্র জানায়, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ, চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। তবে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত দূতদের বলা হয়েছে, তারা যেন অন্যান্য মিশন প্রধানদের বিষয়টি অবহিত করেন এবং নির্দেশনা কার্যকর হওয়ার বিষয়টি তদারকি করেন।

এদিকে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশনে এখনো এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি। তবে বিদেশের দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা পেয়েছেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন।

এ নির্দেশনার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, সরকারের অভ্যন্তরীণ নীতি ও রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক ভূমিকার পরিবর্তনের সঙ্গে এ সিদ্ধান্ত সম্পর্কিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ