![]() |
| জয়পুরহাট জেলা কালাই উপজেলায় একই দিনে দুটি মরদেহ উদ্ধার |
মোঃ মেহেদুল ইসলাম কালাই প্রতিনিধি :-
জয়পুরহাট জেলা কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বড়বলিগ্রাম পুকুর থেকে একটি ও অপরটি আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র ধাপপাড়া গ্রাম থেকে ঝুলন্ত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত জোব্বার আলীর ছেলে রজব আলী (৬০) সে বলিগ্রাম মৎস্য চাষী সাখাওয়াত হোসেনের পুকুর পাহারাদার হিসেবে দায়িত্বে ছিলেন।
২২ শে ডিসেম্বর সকালে এলকার লোকজন পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশটি থানায় নিয়ে আসে। অপরদিকে একই দিনে হাতিয়র ধাপপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে ঘরের ছাদে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান (২২) আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
কালাই থানার ওসি জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, রজব আলীর লাশ সুরতহালের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মেহেদী হাসানের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়।
.jpg)
0 মন্তব্যসমূহ